নাটোরে সাংবাদিকদের লাঞ্ছনার দায়ে ৩ ছাত্রদলকর্মী বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা

রাজনীতি

নাটোরের লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।​শনিবার (১৫ আগস্ট) লালপুর উপজেলা

2026-08-15T14:48:32+00:00
2026-08-15T14:49:30+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
নাটোরে সাংবাদিকদের লাঞ্ছনার দায়ে ৩ ছাত্রদলকর্মী বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:৪৯ পিএম
বহিষ্কৃত ৩ ছাত্রদলকর্মী। ছবি : সংগৃহীত
নাটোরের লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রায়হান কবির সুজন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বহিষ্কৃতরা হলেন- লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলী।


​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১২ আগস্টে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম লাঞ্ছিত হন। উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সকল নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   নাটোর  সাংবাদিক  লাঞ্ছনা  ছাত্রদল  বহিষ্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: