খালেদা জিয়ার জন্মদিনে ঢাবিতে ছাত্রদল নেতার খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকার ছিন্নমূল মানুষের মাঝে

2026-08-15T19:06:49+00:00
2026-08-15T19:06:49+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার জন্মদিনে ঢাবিতে ছাত্রদল নেতার খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
ঢাবিতে ছাত্রদল নেতার খাবার বিতরণ । ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকার ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শিশু ও নারীসহ প্রায় ৫০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান ও রাকিব হোসেন, সদস্য সাব্বির হোসেন ও জুল হোসেন, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতা-কর্মীরা।


খাবার বিতরণ শেষে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সমন্বয়ের রাজনীতির নতুন ধারা প্রবর্তন করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নিয়ে বিএনপিকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেন। তাঁর আপসহীন নেতৃত্বে দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার হয়।"

তিনি আরও বলেন, "বেগম খালেদা জিয়ার আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতার চেতনাকে ধারণ করেই অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এ ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।"

সময়ের আলো/টিকে


  বিষয়:   খালেদা জিয়ার জন্মদিনে ঢাবিতে ছাত্রদল নেতার খাবার বিতরণ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: