থাইল্যান্ডে রেকর্ড গড়ে সোনা জিতলেন সাঁতারু রাফি

ক্রীড়া ডেস্ক

খেলা

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও

2026-08-15T23:45:47+00:00
2026-08-15T23:45:47+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
থাইল্যান্ডে রেকর্ড গড়ে সোনা জিতলেন সাঁতারু রাফি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম 
থাইল্যান্ডে রেকর্ড গড়ে সোনা জিতলেন সাঁতারু রাফি । ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৪.৩৩ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়ে সোনা জিতেন রাফি। তাঁর এই টাইমিং টুর্নামেন্টে নতুন রেকর্ড গড়েছে। উল্লেখ্য, এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ছিল ২৪.৪০ সেকেন্ড।

সোনার পদক জয়ের পাশাপাশি এদিন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন রাফি।


১৬টি দেশের মোট ৬০টি দল ও ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্বাগতিক থাইল্যান্ডের ৪৪টি ক্লাব অংশ নেয়। বাংলাদেশ সাঁতার ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় এ টুর্নামেন্টে অংশ নেন সামিউল ইসলাম রাফি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   থাইল্যান্ড  রেকর্ড  সোনা  সাঁতারু  রাফি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: