আট বছর পর বড়পর্দায় প্রীতি!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও ফিরলেন বড়পর্দায়। প্রায় আট বছর পর অভিনেতা আমির খানের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্সের

2026-08-16T04:38:06+00:00
2026-08-16T04:38:06+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আট বছর পর বড়পর্দায় প্রীতি!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ এএম 
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ছবি : সংগৃহীত
জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও ফিরলেন বড়পর্দায়। প্রায় আট বছর পর অভিনেতা আমির খানের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন ঘটল। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।

সিনেমাটিতে প্রীতিকে দেখা গেছে হামিদা। সিনেমাটিতে প্রীতি জিনতা অভিনেতা সানি দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ভারত ভাগ ও পাঞ্জাব বিভাজনের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে উঠে এসেছে সেই অস্থির সময়ের মানবিক নানা কাহিনি। 


বাটওয়ারা ১৯৪৭-এ আরও অভিনয় করেছেন শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে, কানিকা কাপুর ও ইশা সান্ধির। সিনেমাটি আসগর ওয়াজাহাতের প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই দেখ্যা, ও জাম্যা এ নাই’-এর ওপর ভিত্তি করে নির্মিত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বড়পর্দা  প্রীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: