বিবাহবার্ষিকীর আনন্দ ম্লান, ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

প্রথম বিবাহবার্ষিকীর দিনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামের এক তরুণী গৃহবধূর করুণ

2026-08-16T09:59:34+00:00
2026-08-16T09:59:34+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বিবাহবার্ষিকীর আনন্দ ম্লান, ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫৯ এএম 
প্রতীকী ছবি
প্রথম বিবাহবার্ষিকীর দিনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামের এক তরুণী গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শামীম মিয়া। 

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা আক্তার পীরগাছা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। আহত স্বামী শামীম মিয়ার বাড়ি অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের এই দিনে বিয়ে হয়েছিল লিজা ও শামীমের। শনিবার সন্ধ্যায় প্রথম বিবাহবার্ষিকী উদযাপনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাচ্ছিলেন লিজা। কালীস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিষে দেয়। 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই লিজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশঙ্কাজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার সটকে পড়েন। 

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বিবাহবার্ষিকী  আনন্দ  ম্লান  ট্রাকচাপা  প্রাণ গেল  গৃহবধূ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: