রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান। চলতি

2026-08-16T10:01:22+00:00
2026-08-16T10:02:25+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১০:০২ এএম
ছবি : সংগৃহীত
রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান। চলতি বছরে এ নিয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা চারটি ড্রোন ভূপাতিত করা হলো।

রোববার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, রাডারে ড্রোনটির গতিবিধি শনাক্ত হওয়ার পর স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে সেটিকে ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি গুলি করে নামানো হয়।

তবে ড্রোনটি কোন দেশের ছিল, তা নিশ্চিত করেনি রোমানিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী মলদোভা থেকে ড্রোনটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের প্রায় ২৪ কিলোমিটার উত্তরে রোমানিয়ার ভূখণ্ডে ঢোকে।

ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী জনবসতিহীন এলাকায় পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত চার বছরে রুশ ড্রোন একাধিকবার রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরেও বিভিন্ন সময় ভাসমান মাইন শনাক্ত হয়েছে, যা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের জন্য ঝুঁকি তৈরি করছে।

এর আগে জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা দেশটির আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটাই ছিল রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত করার প্রথম ঘটনা।

চলতি বছরের শুরুতে ইউক্রেনে রুশ হামলার সময় একটি রুশ ড্রোন গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। এতে দুজন আহত হন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  রোমানিয়া  ন্যাটো  যুদ্ধবিমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: