অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ।সামাজিক যোগাযোগমাধ্যমে বিশপ লিখেছেন,

2026-08-16T11:21:12+00:00
2026-08-16T11:21:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশপ লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও দেশের মানুষের জন্য এটি একটি ‘যুগান্তকারী অর্জন’। এমন সাফল্যের জন্য বাংলাদেশ দল যথাযথ স্বীকৃতি ও প্রশংসা পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জয়ে অবদান রাখা মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটারের প্রশংসা করেছেন বিশপ। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা উল্লেখ করেছেন তিনি।

বিশপ বলেন, পুরোপুরি ফিট থাকলে গত কয়েক বছর ধরেই হাসান মাহমুদ দারুণ লাইন ও লেংথে বোলিং করে আসছেন। তাঁর বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময় বলে উল্লেখ করেন তিনি।

হাসান মাহমুদের পাশাপাশি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ও পুরো স্কোয়াডকেও অভিনন্দন জানিয়েছেন বিশপ।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। চার দিনের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয়টি পেয়েছে বাংলাদেশ।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  অস্ট্রেলিয়া  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: