বিশ্বাস ছিল বলেই অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি : মেহেদি মিরাজ

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর শিকার হয়েছেন

2026-08-16T11:26:03+00:00
2026-08-16T11:26:03+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বাস ছিল বলেই অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি : মেহেদি মিরাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর শিকার হয়েছেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টারের মতো গুরুত্বপূর্ণ ব্যাটার।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত মিরাজ বলেন, ‘আমরা দারুণ ক্রিকেট খেলেছি। অনেক দিন পর এখানে এসেছি। দলের পারফরম্যান্স ছিল অসাধারণ এবং আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি।’

অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে জয়ের বিশ্বাসটাই তাদের সবচেয়ে বড় শক্তি ছিল বলে জানান মিরাজ। তাঁর ভাষায়, ‘আমাদের একটাই বার্তা ছিল— বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে এটা সম্ভব নয়। আমরা ভালো ব্যাটিং করেছি এবং সঠিক সময়ে ভালো বোলিং করেছি।’

ঐতিহাসিক এই জয়কে দেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে মিরাজ বলেন, ‘সবাই খুব খুশি, সবাই গর্বিত। এটা সত্যিই গর্বের মুহূর্ত। যারা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ। তারা বিশ্বাস করেছিলেন আমরা জিততে পারি, আর সেই বিশ্বাসের কারণেই আমরা জিতেছি।’

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  অস্ট্রেলিয়া  বাংলাদেশ  টেস্ট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: