৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হাসান মাহমুদ

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে

2026-08-16T11:29:57+00:00
2026-08-16T11:29:57+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
খেলা
৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হাসান মাহমুদ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন এই পেসার।

ম্যাচ শেষে হাসান বলেন, ‘ম্যাচের আগে, অনুশীলনেও আমরা প্রতি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফল কী হবে, সেটা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম।’

বোলারদের ধৈর্য ও সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যাওয়াকেই সাফল্যের মূল কারণ হিসেবে দেখছেন হাসান। তিনি বলেন, ‘বোলাররা ধৈর্য ধরেছে, নিজেদের লাইন ও লেংথে অটল ছিল। আর সেখান থেকেই ফল এসেছে।’

ঐতিহাসিক এই জয় নিয়ে পরিবারের সদস্য ও দেশের মানুষের আনন্দের কথাও বলেছেন হাসান। তাঁর ভাষায়, ‘আমার পরিবার ও বাংলাদেশের বন্ধুরা আমার জন্য খুব খুশি হবে। আমার দেশের মানুষ উদ্‌যাপন করবে।’


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  অস্ট্রেলিয়া  বাংলাদেশ  টেস্ট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: