রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে

2026-08-16T11:50:28+00:00
2026-08-16T11:50:28+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম 
এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করার কথা রয়েছে।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ইসি। বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।

একাধিক প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন সংসদ সদস্যরা।


রাষ্ট্রপতি পদে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দেয়। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হওয়ায় একই জোটের অন্য মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   রাষ্ট্রপতি নির্বাচন  কর্নেল  অলি  মনোনয়নপত্র  বৈধ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: