চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল

2026-08-16T19:19:01+00:00
2026-08-16T19:36:41+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৭:৩৬ পিএম
ডবলমুরিং থানা। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল করতে জড়ো হয়েছিলেন।

শনিবার (১৫ আগস্ট) ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় একটি অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন নারী সদস্য। শনিবার তাদের গ্রেফতার করা হলেও, রোববার বিষয়টি জানানো হয়। 


গ্রেফতারকৃতরা হলেন, অ্যাডভোকেট উম্মে হাবিবা, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দফতর বিষয়ক সম্পাদক শুভ আইচ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক কামেলা খানম রুপা, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন। যীশু রায় চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘গ্রেফতারকৃতরা একটি বাসায় জড়ো হয়েছিলেন ১৫ আগস্ট পালন করতে। অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য সেখানে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সময়ের আলো/মহু

 

  বিষয়:   চট্টগ্রাম  আওয়ামী লীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: