প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট’র উদ্বোধন

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। এর মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ঘিরে

2026-08-16T19:30:39+00:00
2026-08-16T19:30:39+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিক্ষা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট’র উদ্বোধন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। এর মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘এডমিশন ফেস্ট’-এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’-এর সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও জনসংযোগ বিভাগের উপপরিচালক ও প্রধান জাহিদ হাসান।


আয়োজন উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি টিউশন ফির ওপর রয়েছে ১০ শতাংশ বিশেষ বৃত্তি। মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তির সুযোগও পাবেন। ভর্তি উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশ্ববিদ্যালয়ের বিশেষ ব্যাগ, টি-শার্ট ও উপহার বাক্স।

শুধু ভর্তি সুবিধা নয়, মাসব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম, ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে। পাশাপাশি থাকছে একাডেমিক পরামর্শ এবং পেশাজীবন নিয়ে দিকনির্দেশনার সুযোগ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গবেষণা ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ, উন্নত গবেষণাগার, উচ্চগতির ইন্টারনেট, পৃথক শিক্ষার্থী অঞ্চল ও সমৃদ্ধ গ্রন্থাগারসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠার ২২ বছরে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের স্নাতক তৈরির লক্ষ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করেছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   প্রেসিডেন্সি ইউনিভার্সিটি  এডমিশন  ফেস্ট  উদ্বোধন  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: