‘মহিলা বাস সার্ভিস’ চালু হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী

2026-08-16T21:25:40+00:00
2026-08-16T21:26:21+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
‘মহিলা বাস সার্ভিস’ চালু হচ্ছে মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৫ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৯:২৬ পিএম
নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি। ছবি : সংগৃহীত
ঢাকার গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত গোলাপি রঙের এসব বাস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

প্রাথমিকভাবে ঢাকায় ১০টি বাস চালু হবে। এর পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস চলবে। উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল করবে। ১৯ আগস্ট থেকে নির্ধারিত রুটে নিয়মিত সেবা শুরু হবে।


ঢাকায় নতুন বাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল ও আব্দুল্লাহপুর-মতিঝিলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে বাস চলবে। গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস থাকবে।

রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে বাস চলাচল করবে।

বিআরটিসি জানিয়েছে, নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মহিলা  বাস  সার্ভিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: