কানে কাঠগোলাপ, পুলের জলে জলকেলিতে পরীমণি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার রুপালি পর্দার জাদুতে যতটা মাতেন ভক্তরা, তার চেয়েও বেশি তার উপস্থিতি মেতে থাকে

2026-08-16T22:21:17+00:00
2026-08-16T22:44:09+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
কানে কাঠগোলাপ, পুলের জলে জলকেলিতে পরীমণি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১০:৪৪ পিএম
ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সংগৃহীত ছবি
ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার রুপালি পর্দার জাদুতে যতটা মাতেন ভক্তরা, তার চেয়েও বেশি তার উপস্থিতি মেতে থাকে সামাজিক যোগযোগ মাধ্যমে। তিনি নিজের ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সংবাদের শিরোনামে এলেও, নিজের মতো করে কাটানো সুবর্ণ মুহূর্তগুলোও ভক্তদের সামনে তুলে ধরতে পছন্দ করেন।  
 
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। রাতের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে এক অনন্য জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে।   

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে সুইমিং পুলের ক্রিস্টাল ক্লিয়ার নীল জলে নিজেকে মেলে ধরেছেন পরীমণি। 

তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল। হালকা ও উষ্ণ আলোর আভায় পুলের জলে গা ভাসিয়ে পরম শান্তিতে চোখ বুজে রিল্যাক্স করছেন তিনি।   


কোনো ছবিতে তার ব্যাকলেস লুকের আবেদন নজর কেড়েছে, আবার কোনোটিতে জলের বুক চিরে মৃদু হাসিতে ভক্তদের হৃদয় দোলা দিয়েছেন। কানে গুঁজে রাখা কাঠগোলাপের ছোঁয়া তার সুস্মিত রুপে এক অদ্ভুত স্নিগ্ধতা যোগ করেছে।     

পরীমণির এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। একজন লিখেছেন, পুরোনো অভ্যাস আর গেলো না। 

আরেক ভক্ত ইতিবাচক সুর মিলিয়ে লিখেছেন, বাহ, সুইমিং স্যুট পরেও ওনাকে দারুণ সুন্দর লাগছে।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   কাঠগোলাপ  জলকেলি  পরীমণি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: