ঘুমের মধ্যেই না ফেরার দেশে অভিনেত্রী অনন্যা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেলো ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের জীবন। হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ

2026-08-16T22:59:36+00:00
2026-08-16T22:59:36+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ঘুমের মধ্যেই না ফেরার দেশে অভিনেত্রী অনন্যা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পিএম 
ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। সংগৃহীত ছবি
মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেলো ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের জীবন। হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। পরিবারের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সম্প্রতি অনন্যার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায় পরিবার। বিবৃতিতে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাহসের সঙ্গে সবকিছু মোকাবেলা করছিলেন তিনি। 

পরিবার জানায়, অনন্যা ছিলেন দৃঢ়চেতা ও মানসিকভাবে শক্ত একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে। 


একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে। 

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করে পরিচিতি অর্জন করেন। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। পরবর্তী সময়ে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেন অনন্যা। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি. রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।

এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে দেখা যায় তাকে। সেখানে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী এবং এক গ্যাংস্টারের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন অনন্যা। 

সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ভারতের কয়েকটি পরিচিত সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের ভিডিওতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে।

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ভারত  অভিনেত্রী  অনন্যা রাজ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: