তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’ আবারও মঞ্চে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশের মঞ্চনাট্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাট্যকেন্দ্রের প্রযোজনায় আবারও মঞ্চস্থ হয়ে গেল নাটক ‘তীর্থযাত্রী’। হুমায়ুন কবিরের রচনায় এবং তৌকীর আহমেদের নির্দেশনায়

2026-08-17T03:39:23+00:00
2026-08-17T03:39:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’ আবারও মঞ্চে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৩৯ এএম 
তৌকীর আহমেদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের মঞ্চনাট্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাট্যকেন্দ্রের প্রযোজনায় আবারও মঞ্চস্থ হয়ে গেল নাটক ‘তীর্থযাত্রী’। হুমায়ুন কবিরের রচনায় এবং তৌকীর আহমেদের নির্দেশনায় নির্মিত এই প্রযোজনাটি সম্প্রতি জাতীয় শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হয়।

সমকালীন জীবন, মানুষের অন্তর্গত টানাপোড়েন, সম্পর্ক, স্বপ্ন ও বাস্তবতার বহুমাত্রিক সংঘাতকে মঞ্চভাষায় তুলে ধরার প্রয়াস ‘তীর্থযাত্রী’। নাটকটির ভাবনা ও আখ্যানের ভেতর দিয়ে যুদ্ধ যে কখনোই মঙ্গল বয়ে আনে না এই গভীর উপলব্ধির পাশাপাশি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা সংকট, আকাক্সক্ষা এবং আত্মঅন্বেষণের বিষয়গুলোও উঠে এসেছে। 

নাটকের গল্প ও চরিত্রের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজের নানা দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের অনিবার্য প্রশ্নগুলো দর্শকের সামনে উপস্থাপিত হবে। বাস্তবতা ও স্বপ্নের দ্বৈততার মধ্য দিয়ে মানুষের নিজেকে খুঁজে পাওয়ার যে নিরন্তর যাত্রা, ‘তীর্থযাত্রী’ সেই যাত্রাকেই মঞ্চে রূপ দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে নাট্যকেন্দ্র দেশের মঞ্চনাটকের বিকাশ, নতুন নাট্যভাষার নির্মাণ এবং দর্শকদের মানসম্মত নাট্যপ্রযোজনা উপহার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘তীর্থযাত্রী’ও দর্শকদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও শিল্পসমৃদ্ধ মঞ্চানুভূতি হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তৌকীর আহমেদ  তীর্থযাত্রী  মঞ্চ  সময়ের আলো/এসএকে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: