কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু, নিখোঁজ আরও এক শিশু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। একই উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

2026-08-17T08:16:07+00:00
2026-08-17T08:16:07+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু, নিখোঁজ আরও এক শিশু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:১৬ এএম 
প্রতীকী ছবি
ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। একই উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আরও এক শিশু। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের হুগলাগাদী গ্রামে বাড়ির পাশের একটি জলাশয়ে শাপলা তুলতে গিয়ে আয়েশা (৭) ও আহসান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারা ওই এলাকার আসাদুলের সন্তান।

স্থানীয়রা জানান, আরও দুই শিশুর সঙ্গে জলাশয়ে শাপলা তুলতে যায় আয়েশা ও আহসান। একপর্যায়ে আয়েশা পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ছোট ভাই আহসান পানিতে নামে। পরে দুজনই তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন।


পরে তাদের কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকেলে কলাতিয়া ইউনিয়নের ভেন্ডিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সালমান (১৩) নামে এক কিশোর। সে জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে।

সালমানের মা শিমু আক্তার বলেন, ছোট ছেলের জামা পরিবর্তন করানোর সময় বড় ছেলে কোথায় গেছে, তা বুঝতে পারেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে নদীতে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সালমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ধলেশ্বরী নদীতে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে হুগলাগাদী গ্রামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি।

পৃথক দুই ঘটনায় তিনটি পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কেরানীগঞ্জ  পানি  ডুবে  ভাই  বোন  মৃত্যু  নিখোঁজ  শিশু  সময়ের আলো  কেরানীগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: