সিংড়ায় লগির সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ, ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক তারের সঙ্গে লগির স্পর্শ লেগে মো. ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭

2026-08-17T10:50:27+00:00
2026-08-17T10:54:58+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিংড়ায় লগির সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ, ব্যবসায়ীর মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ১০:৫৪ এএম
প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক তারের সঙ্গে লগির স্পর্শ লেগে মো. ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত ফরহাদ আলী একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে। 


স্থানীয় ও পুলিশ জানায়, বর্ষাকালে চলনবিলে মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় (স্থানীয় ভাষায় পোয়াল) বিক্রি শুরু করেন। এ সময় কিছু খড় ব্যবসায়ী চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান এবং বিক্রি করে। সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ি এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা লগির সঙ্গে তারের স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিংড়া  লগি  বৈদ্যুতিক তার  স্পর্শ  ব্যবসায়ীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: