ফজরের নামাজের সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

ফজরের সুন্নত নামাজ আদায় করতে গিয়ে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমাম। সোমবার (১৭

2026-08-17T13:56:10+00:00
2026-08-17T14:14:56+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
ফজরের নামাজের সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:১৪ পিএম
হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। ছবি : সংগৃহীত
ফজরের সুন্নত নামাজ আদায় করতে গিয়ে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এই ঘটনা ঘটে।

মৃত হাফেজ আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে ওই বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ। নিয়মিত নামাজ পড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সুমধুর। নম্র স্বভাব ও সুন্দর আচরণের কারণে মুসল্লিদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।


তার এক প্রতিবেশী বলেন, আতাউল্লাহ অত্যন্ত শান্ত ও ভালো মানুষ ছিলেন। সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলা এমন একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।

মামাতো ভাই মহিবুল্লাহ জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মসজিদের মুসল্লি, স্বজন ও স্থানীয়রা তাকে শেষবারের মতো দেখতে বাড়ি ও মসজিদে ভিড় করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে তার প্রথম জানাজা এবং আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফজরের নামাজ  সেজদায়  ইমাম  সময়ের আলো  সুন্নত নামাজ  পটুয়াখলী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: