নিখোঁজের ১ দিন পর কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী সম্রাট (৩৯) নামে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট)

2026-08-17T14:10:55+00:00
2026-08-17T14:11:47+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
নিখোঁজের ১ দিন পর কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:১১ পিএম
মাহমুদুন নবী সম্রাট। ছবি : সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী সম্রাট (৩৯) নামে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সম্রাট ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।  


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সময়ের আলো/মহু 


  বিষয়:   নিখোঁজ  কলেজশিক্ষক  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: