বরিশালে ২ দিন ধরে বৃষ্টি, থাকবে আরও কয়েকদিন

বরিশাল ব্যুরো

সারাদেশ

সাগরে লঘু চাপ ও মৌসুমি নিম্নচাপের প্রভাবে বরিশালে ২ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ৪০

2026-08-17T15:06:22+00:00
2026-08-17T15:07:23+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
বরিশালে ২ দিন ধরে বৃষ্টি, থাকবে আরও কয়েকদিন
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৩:০৭ পিএম
বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
সাগরে লঘু চাপ ও মৌসুমি নিম্নচাপের প্রভাবে বরিশালে ২ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। তবে, বৃষ্টিতে এখন পর্যন্ত কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। 


বরিশালের আবহাওয়া অফিস পর্যবেক্ষক মোঃ হুমায়ুন কবির জানান, সাগরে লঘু ও মৌসুমি নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। বরিশালে সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ২২ দশমিক ৩ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ৮২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় সমুদ্র বন্দরকে ৩ ও নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টি আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

উল্লেখ্য, বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   বরিশাল  বৃষ্টি  আবহাওয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: