গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল চালিয়ে ভিডিও ব্লগ করার সময়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শাওন মিয়া (৩০)। সে পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের শাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৭ আগস্ট) গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের সূর্যগাড়ী কোল্ডষ্টোরেজ এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ব্লগ তৈরি করতেছিলো। এ সময়ে রাস্তার পাশের একটি গাছে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, শাওন মিয়া গত কয়েক মাস আগে প্রবাস থেকে ফিরে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/জোই