রামিসা হত্যার বিচার চেয়ে খালিদের গান

বিনোদন প্রতিবেদক

আনন্দ সময়

ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ধারাবাহিক ঘটনায় বারবার যে প্রশ্ন উঠছে বিচার ও নিরাপত্তা নিয়ে, সেই ক্ষোভ ও বেদনার ভাষা

2026-08-17T17:55:28+00:00
2026-08-17T19:13:07+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
রামিসা হত্যার বিচার চেয়ে খালিদের গান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৭:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ধারাবাহিক ঘটনায় বারবার যে প্রশ্ন উঠছে বিচার ও নিরাপত্তা নিয়ে, সেই ক্ষোভ ও বেদনার ভাষা হয়ে এসেছে নতুন গান। ছোট্ট রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গীতিকার মাহবুবুল খালিদ লিখেছেন ‘রামিসাদের বিচার’। গানটির সুরও করেছেন তিনি। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।

গানটির কথায় উঠে এসেছে একের পর এক আলোচিত শিশু নির্যাতন ও হত্যার ঘটনা এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি। গানের একটি অংশে বলা হয়েছে, ‘রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে…।’

‘রামিসাদের বিচার’ প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের (Khalid Sangeet) ইউটিউব চ্যানেলে। একই নামে থাকা ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।


সামাজিক অন্যায় ও মানবিক সংকট মাহবুবুল খালিদের সৃষ্টিতে বারবার উঠে এসেছে। নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়ে তিনি লিখেছেন একাধিক গান। রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তার ‘আদুরি’ গান যেমন আলোড়ন তুলেছে, তেমনি সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা।

মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা তাকে লিখতে অনুপ্রাণিত করে ‘মাগুরার ফুল’। গানটির জন্য বাইফা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন তিনি। তার সৃষ্টিতে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক মানবিক বিষয়ও স্থান পেয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রামিসা  বিচার  খালিদ  গান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: