মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

হবিগঞ্জে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী

2026-08-17T18:04:58+00:00
2026-08-17T18:42:55+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৬:৪২ পিএম
বৈছাআ নেতা মাহদী হাসান। ছবি : সংগৃহীত
হবিগঞ্জে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বিকাল ৫টা ২০ মিনিটের সময় শহরের কোর্ট মসজিদের সামনে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃত অপর দুইজন মির্জা সুমন ও রকিব মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাদ আসর শহরের কোর্ট মসজিদের সামনে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ আটক করে তাদের।


এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এছাড়া বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও/আতা
  বিষয়:   হবিগঞ্জ  মিছিল  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: