অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না। সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির

2026-08-17T19:51:18+00:00
2026-08-17T20:06:25+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আইন-আদালত
অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৮:০৬ পিএম
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি : সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না। সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি যেকোনো সময় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ওই মামলায় তাকে জামিন দেন। পরে বিষয়টি চেম্বার আদালতে উঠলে জামিন বহাল রাখা হয়।

গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। এরপর বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। গত ৩০ জুন একই হত্যা মামলায় তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।


এর আগে গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল। ১৬ মে ওই আবেদন করা হয়।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে জামিনে মুক্তির পথ আরও পরিষ্কার হলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের সুযোগ থাকছে না সাবেক এই প্রধান বিচারপতির।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিচারপতি  খায়রুল হক  দেশত্যাগ  আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: