প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল নতুন নন। ২০২৬ বিপিএলে বাবার সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় এই তরুণ।
এশিয়ান গেমসের জন্য আফগানিস্তানের ১৬ সদস্যের দলে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন দারউইশ রাসুলি। অভিজ্ঞ করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান দলে অভিজ্ঞতার ভারসাম্য রাখবেন।
আফগানিস্তানের স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা নানগেয়ালিয়া খারোটি। তাঁর সঙ্গে থাকবেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্স করে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিওয়াল ও টুর্নামেন্টসেরা পেস অলরাউন্ডার ইসমত আলম।
এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদাও আছেন দলে।
আফগানিস্তান এশিয়ান গেমস স্কোয়াড : দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।
সময়ের আলো/এসএকে