মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি ঘুরতে ভালোবাসেন। কখনো পাহাড়, কখনো সমুদ্রে ছুটে যান প্রায় তিনি। তারপর সেই সুন্দর

2026-08-18T09:45:03+00:00
2026-08-18T09:46:54+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৯:৪৬ এএম
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি ঘুরতে ভালোবাসেন। কখনো পাহাড়, কখনো সমুদ্রে ছুটে যান প্রায় তিনি। তারপর সেই সুন্দর মুহূর্তের ভিডিও কিংবা ছবি ভক্তদের মাঝে ছড়িয়ে দেন। এবার তেমনই কিছু ছবিতে মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সকাল এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন তিনি। কাজের ফাঁকে ঘুরছেন পাহাড়ে, সমুদ্রে, ঝর্ণায়। 


ছবিটিতে তার গায়ে নরম রোদের ছোঁয়া। পেছনে সমুদ্রের জলরাশি। দেখে যে কেউই মুগ্ধ হবেন। অবশ্য ছবিগুলো কোথায় তুলেছেন, তা প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকত নেই।

তবে, ছবিগুলোর মূল আলোচনার বিষয় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুল ও হালকা হাসিতে একদম সাবলীলভাবে নিজেকে ফ্রেমবন্দি করেছেন এই নায়িকা।

অপু বিশ্বাসের এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ আউটফিট প্রকাশের পর পরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। 

সময়ের আলো/মহু
  বিষয়:   মুগ্ধতা  অপু বিশ্বাস  চিত্রনায়িকা  ঢালিউড কুইন  অভিনেত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: