বাসচাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়িতে স্কুলে যাওয়ার পথে শাহী পরিবহণের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর

2026-08-18T12:51:41+00:00
2026-08-18T12:51:41+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
বাসচাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম 
দিনাজপুরের ফুলবাড়িতে বাসচাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ফুলবাড়িতে স্কুলে যাওয়ার পথে শাহী পরিবহণের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল ৯-১০ পর্যন্ত এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ের আয়া হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী শাহী পরিবহণের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৩১৫) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এদিকে, শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি (ঢাকা মেট্রো ব-১২-৩৩১৫) আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আতা


  বিষয়:   সড়ক দুর্ঘটনা  বাস চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  সড়ক অবরোধ  তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  শিক্ষার্থীর মৃত্যু  সময়ের আলো  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: