চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে

2026-08-18T16:38:51+00:00
2026-08-18T16:38:51+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় পৃথক দুই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুসলিমপুরে দুর্ঘটনায় নিহত আবু হায়াত শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে এবং হাবিবুর রহমান একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। এদের মধ্যে আবুল হায়াত ট্রাকের হেলপার (চালকের সহকারী) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে।

অন্যদিকে কানসাটে দুর্ঘটনায় নিহত আসাদ আলী শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে এবং জাবের আলী একই এলাকার জাফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটর সাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের মৃত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  সড়ক দুর্ঘটনা  মোটরসাইকেল আরোহী  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: