প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাকিল

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট)

2026-08-18T21:49:48+00:00
2026-08-18T21:49:48+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাকিল
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:৪৯ পিএম 
মায়ের জানাজায় বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল। ছবি : সংগৃহীত
দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ আসর পটুয়াখালী শহরের করভবন জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় স্বজনদের সঙ্গে শাকিলকেও জানাজায় অংশ নিতে দেখা যায়।

এর আগে, সোমবার মাগরিবের সময় মারা যান শাকিলের মা সাহিদা বেগম। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

শাকিলের বড় ভাই মো. শাহিন বলেন, ‌‌আমার ভাই ষড়যন্ত্রের শিকার। মামলায় যাদের আসামি করা হয়েছিল, তাদের অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু আমার ভাই জামিন পায়নি। আমরা একমাত্র বিএনপি পরিবার হওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছি। 


তিনি আরও বলেন, আমার মা আজ আর বেঁচে নেই। শেষবারের মতো মাকে দেখতে এবং তার জানাজায় অংশ নিতে আমার ছোট ভাই এসেছে। মায়ের মৃত্যুর সময় ভাইকে কাছে পাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের এবং আবেগের বিষয়। 

২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় অবরোধ চলাকালে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার তদন্তে রফিকুল ইসলাম ওরফে শাকিলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর নাম আসে। তৎকালীন তদন্ত ও আদালত-সংক্রান্ত প্রতিবেদনে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কোপানোর সঙ্গে শাকিল জড়িত হিসেবে উল্লেখ করা হয়।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   বিশ্বজিৎ হত্যা  মামলা  শাকিল  প্যারোলে মুক্তি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: