সত্যিই কি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে

2026-08-18T22:51:40+00:00
2026-08-19T00:09:24+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
সত্যিই কি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ১২:০৯ এএম
বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস। সংগৃহীত ছবি
বিশ্ব ফুটবলের কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো রবার্তো কার্লোস বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। 

তুরস্কের ক্লাব ফেনারবাচের সাবেক এই তারকার ইসলাম গ্রহণের দাবিটি সামনে আসে ব্রাজিল সফর শেষে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে। ব্রাজিলের সাও পাওলোতে ইসলামি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এ বিষয়ে তথ্য জানান তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন। 

আলি শাহিন জানান, ব্রাজিলে ইসলামি বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত শেখ জিহাদ হাম্মাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে হাম্মাদেহ তাকে জানিয়েছেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস— এমনটাই দাবি করেন হাম্মাদেহ।  

এরপর আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, তিনি ইসলাম গ্রহণ করায় সাবেক এই ফুটবল তারকাকে অভিনন্দন জানান এবং তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করেন।   

দাবিটি ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত রবার্তো কার্লোস নিজে, তার পরিবার কিংবা প্রতিনিধিদের পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়ে কোনো যাচাইযোগ্য বক্তব্য পাওয়া যায়নি।

রবার্তো কার্লোসের ক্যারিয়ারে ইসলামি বিশ্বের সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য একটি অধ্যায় ছিল রাশিয়ার দাগেস্তান। ২০১১ সালে দাগেস্তানের রাজধানী মাখাচকালার ক্লাব আনজি মাখাচকালায় যোগ দেন তিনি। দাগেস্তানের অধিকাংশ মানুষ মুসলিম হওয়ায় সেখানে খেলার সময় মুসলিম সমর্থকদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পর ২০০৭ সালে তুরস্কের ফেনারবাচেতে যোগ দেন রবার্তো কার্লোস। ক্লাবটির হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন ব্রাজিলের সাবেক এই তারকা। তুরস্কের সুপার লিগে সিভাসপোর ও আকহিসার বেলেদিয়েসপোরের মতো ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।  


সময়ের আলো/ইউএমএইচ  
  বিষয়:   ইসলাম গ্রহণ  ব্রাজিল  কিংবদন্তি  রবার্তো কার্লোস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: