ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের ইরানি দূতাবাসের দুই কূটনীতিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ইরানের ফরাসি দূতাবাসের দুই কূটনীতিককে আটকের পাল্টা জবাব

2026-08-19T16:40:00+00:00
2026-08-19T16:40:00+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম 
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট। সংগৃহীত ছবি
ফ্রান্সের ইরানি দূতাবাসের দুই কূটনীতিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ইরানের ফরাসি দূতাবাসের দুই কূটনীতিককে আটকের পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

বুধবার (১৯ আগস্ট) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক্সবার্তায় তিনি বলেছেন, ইরানের সরকার তেহরানে ফ্রান্সে দুই কূটনীতিকের ওপর, যাদের মধ্যে একজন সাংস্কৃতিক অ্যাটাশে ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক হামলা চালিয়েছে। আমি আগে বলেছিলাম যে এই অসহনীয় আচরণের পরিণাম ইরানকে ভুগতে হবে। আমরা ইরানের দুই জন কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।  

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের আরিয়া কাসায়েই এবং এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে বৈঠক হয়েছিল ফ্রান্সের দুই কূটনীতিকের সঙ্গে। তারপর ১৯ জুলাই ওই দুই কূটনীতিক এবং দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে ‘নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ করার অভিযোগ আনা হয়। 


পরে কূটনীতিকদের মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হলেও ইরানে পরবর্তীতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই দুই শিল্পীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অজানা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর সাধারণ নাগরিকদের ওপর নজরদারি ব্যাপকভাবে বাড়িয়েছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার।

সূত্র : এএফপি
  বিষয়:   ইরান  রাষ্ট্রদূত  বহিষ্কার  ফ্রান্স 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: