ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-08-19T22:51:55+00:00
2026-08-19T22:51:55+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার পর পাল্টা ঘোষণা
ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:৫১ পিএম 
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান। সংগৃহীত ছবি
ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।  

ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বুধবার (১৯ আগস্ট) একটি টুইট করা হয়েছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙ দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।  

এরআগে, গতকাল ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজের ওপর লেখা হয়েছে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’। এরআগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজকে তিনি মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবেন। 

গতকাল করা তার পোস্টটি হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্টেও শেয়ার করা হয়।


এদিকে, ট্রাম্পের এমন পোস্টের পর এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। 

তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, হরমুজ প্রণালী ঘিরে তার এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। আর তা না হলে, বিভ্রান্ত এই লোকটির ভুল ধারণা আমরাই ভেঙে দেব। 

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত সবচেয়ে বেশি মানুষ বাস করেন। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ আছেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের আনাগোনা বেড়ে যায়। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ইরানিদের জন্য প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এমনকি ওই জায়গাটিকে তেরহান অ্যাঞ্জেলস বলে ডাকা হয়।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ক্যালিফোর্নিয়া  ইরান  হরমুজ প্রণালি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: