ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নদীতে ডলফিনটি

2026-08-19T23:09:30+00:00
2026-08-19T23:09:30+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নদীতে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে মৃত ডলফিনটি দেখতে নদীর তীরে ভিড় করেন স্থানীয়রা।

পরে স্থানীয় কিশোর সৌরভ, জুবায়ের, পায়েল, আব্দুল্লাহ ও সাইফুল নদী থেকে মৃত ডলফিনটি তীরে নিয়ে আসেন। স্থানীয়দের ধারণা, এটি মিঠাপানির ডলফিন বা গঙ্গাশুশুক। স্থানীয়দের ধারণা, মৃত শুশুকটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০০ কেজি।

কিশোর জুবায়ের বলেন, ‘নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে সেটিকে নদীর পাড়ে টেনে নিয়ে আসি। পরে এটি দেখতে অনেক মানুষ নদীর পাড়ে জড়ো হন।’


ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, নদীর পানি দূষিত হলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এতে শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়। নদীতে বর্জ্য ও দূষিত তরল পদার্থ ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষা করা জরুরি।

তবে এই শুশুকটির মৃত্যুর সঠিক কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না বলে জানান তিনি।

সময়ের আলো/এসএকে



  বিষয়:   ঝালকাঠি  বিষখালী  নদী  ডলফিন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: