একনেকে ৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প, গুরুত্বে সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধসহ স্বাস্থ্য-বিদ্যুৎ খাত

সীতাকুণ্ড প্রতিনিধি

অর্থনীতি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া

2026-08-20T10:21:21+00:00
2026-08-20T10:21:21+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
অর্থনীতি
একনেকে ৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প, গুরুত্বে সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধসহ স্বাস্থ্য-বিদ্যুৎ খাত
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম 
ছবি : সময়ের আলো
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়ন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য হোস্টেল নির্মাণ এবং সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মতো প্রকল্প রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা সংস্থান করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণের প্রকল্প রয়েছে। একই সঙ্গে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে অনুমোদিত তালিকায়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প রয়েছে। এটি প্রকল্পটির প্রথম সংশোধন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পও রয়েছে।


বিদ্যুৎ খাতেও দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং ঢাকায় ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের প্রথম সংশোধন রয়েছে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন ইতোমধ্যে অনুমোদিত আরও নয়টি প্রকল্পের বিষয়েও কমিটিকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন ও ভ্যাকসিন গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্প।

এ ছাড়া গুলশানে ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ এবং কক্সবাজার ও ভাসানচরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনের বিষয়ও সভায় উপস্থাপন করা হয়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   একনেক  কোটি টাকা  প্রকল্প  সীতাকুণ্ড  উপকূলীয় বাঁধ  স্বাস্থ্য  বিদ্যুৎ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: