শিবচরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে নির্জন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাদবরচর

2026-08-20T11:53:26+00:00
2026-08-20T11:53:26+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিবচরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৫৩ এএম 
ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে নির্জন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাখরের কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গ্রামের নির্জন একটি এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ২০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কি না, সেটিসহ নারীর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শিবচর  অজ্ঞাত নারী  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: