কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য বাধ্যতামূলক করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বর ও কনের আগের ও বর্তমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয় এবং সন্তানের তথ্য কাবিননামায় যুক্ত করার দাবি জানিয়ে

2026-08-20T18:15:16+00:00
2026-08-20T18:15:16+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আইন-আদালত
কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য বাধ্যতামূলক করতে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম 
প্রতীকী ছবি
বর ও কনের আগের ও বর্তমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয় এবং সন্তানের তথ্য কাবিননামায় যুক্ত করার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

নোটিশে বলা হয়েছে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ঘ’ ফরমের কাবিননামায় পূর্ববর্তী বিয়ে, তালাক, চলমান বৈবাহিক মামলা ও সন্তানের বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়ার সুযোগ নেই। এতে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নতুন বিয়েতে প্রতারণার সুযোগ তৈরি হতে পারে।


এ কারণে কাবিননামায় বর ও কনের আগের ও বর্তমান বিয়ের তথ্য, স্বামী বা স্ত্রীর পরিচয়, বিয়ে ও তালাকের তারিখ, স্থান, নিবন্ধন নম্বর এবং বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়ার তথ্য বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সন্তানের তথ্য এবং ভরণপোষণ ও অভিভাবকত্বসংক্রান্ত দায়ের ঘোষণার কথাও বলা হয়েছে।

বিদ্যমান বিয়ে থাকা অবস্থায় নতুন বিয়ের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী সালিশ পরিষদের লিখিত অনুমতির নম্বর ও তারিখ কাবিননামায় রাখার দাবিও করা হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিয়ে ও তালাকের নথি যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে ২০২৫ সালের ১১ ডিসেম্বরের হাইকোর্টের রায়ের উল্লেখ করে বলা হয়, ডিজিটাল নিবন্ধনের পাশাপাশি কাবিননামার ফরম সংশোধন এবং নিবন্ধকদের যাচাইয়ের দায়িত্ব স্পষ্ট করা প্রয়োজন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কাবিননামা  বিয়ে  সন্তান  আইনি  নোটিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: