সুলতানার অবিশ্বাস্য গোলের পরও এএফসি থেকে রাজশাহীর বিদায়

ক্রীড়া ডেস্ক

খেলা

এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়ার ক্লাব সাবাহ এফসির কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্টের মূল পর্বের দৌড় থেকে ছিটকে

2026-08-20T21:32:46+00:00
2026-08-20T21:32:46+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
সুলতানার অবিশ্বাস্য গোলের পরও এএফসি থেকে রাজশাহীর বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম 
সুলতানার অবিশ্বাস্য গোলের পরও এএফসি থেকে রাজশাহীর বিদায় । ছবি : সংগৃহীত
এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়ার ক্লাব সাবাহ এফসির কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্টের মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশের প্রতিনিধি রাজশাহী স্টারস। মোসাম্মাৎ সুলতানা একটি দুর্দান্ত গোল করে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি।

ম্যাচের শুরুতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল রাজশাহীর মেয়েরা। তবে ৩০তম মিনিটে তহুরা খাতুনের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হলে বড় ধাক্কা খায় দলটি। এরপরই সাবাহ এফসির স্ট্রাইকার স্টার্কস গোল করে ডেডলক ভাঙেন। পরবর্তীতে ৮০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে মালয়েশিয়ান ক্লাবটিকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।


ম্যাচের ৮৭তম মিনিটে মোসাম্মাৎ সুলতানা এক দূরপাল্লার চোখধাঁধানো শটে গোল করে ব্যবধান কমালেও সমতায় ফিরতে ব্যর্থ হয় রাজশাহী।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের ইস্টবেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটি। টানা দুই হারে বিদায় নিশ্চিত হওয়া রাজশাহী স্টারস আগামী ২৩ আগস্ট নিয়ম রক্ষার শেষ ম্যাচে গুয়ামের রোভার্স এফসির মুখোমুখি হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সুলতানা  এএফসি  রাজশাহীর স্টারস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: