মির্জা ফখরুলকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন।বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায়

2026-08-20T21:37:18+00:00
2026-08-20T21:37:18+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
মির্জা ফখরুলকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য ও চীনের দূতাবাস পৃথক বার্তায় এ অভিনন্দন জানায়।

অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।


চীন জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ ও চীনের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় দেশটি।

নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে জানিয়েছে দেশটি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   রাষ্ট্রপতি  যুক্তরাজ্য  চীন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: