বিশ্বকাপের ফাইনাল ঐতিহাসিক মারাকানায়

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ফিফা নারী ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ব্রাজিলের

2026-08-20T23:29:40+00:00
2026-08-20T23:29:40+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ
বিশ্বকাপের ফাইনাল ঐতিহাসিক মারাকানায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম 
বিশ্বকাপের ফাইনাল ঐতিহাসিক মারাকানায় । ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ফিফা নারী ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের মূল সূচি।

২০২৭ সালের ২৪ জুন রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আয়োজক দেশ ব্রাজিল। এক মাসব্যাপী ফুটবল যজ্ঞ শেষে একই ভেন্যুতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

৩২টি পরাশক্তি দলের এই বৈশ্বিক আসরটি ব্রাজিলের ৮টি প্রধান শহরে আয়োজিত হবে। শহরগুলো হলো- রিও ডি জেনিরো, সাও পাওলো, ব্রাসিলিয়া, বেলো হরিজন্তে, ফর্তালেজা, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদর। প্রতিটি শহরেই সর্বনিম্ন ৭টি গ্রুপ পর্বের ম্যাচ এবং অন্তত একটি করে নকআউট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।


কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ আয়োজিত হবে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলোতে। আর সেমিফাইনালের দুটি হাইভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হবে সাও পাওলো এবং রিও ডি জেনিরোতে।

উল্লেখ্য, ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল স্পেন। তবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র (৪ বারের চ্যাম্পিয়ন)। পুরুষ ফুটবলে ৫ বার বিশ্বজয়ী ব্রাজিল হলেও নারী ফুটবলে এখনো প্রথম সোনালি ট্রফির খোঁজে রয়েছে সেলেসাওরা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  ঐতিহাসিক  মারাকানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: