১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের বিশেষ

2026-08-21T00:03:18+00:00
2026-08-21T00:03:18+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:০৩ এএম 
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড । ছবি : সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গত ১৩ জুলাই তারিখের পদার্থবিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (বিষয় কোড- ১২১) বিষয়ের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, সেসব পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট (সোমবার) সকাল ১০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আগামী ২৪ আগস্ট পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে ওই কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ১৩ জুলাই  এইচএসসি  পরীক্ষা  পরীক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: