চবির পরিবহন সংকট নিরসনে যুক্ত হচ্ছে ৬ বাস

ইউএই সংবাদদাতা

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে এগিয়ে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব

2026-08-21T11:09:12+00:00
2026-08-21T15:43:03+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
চবির পরিবহন সংকট নিরসনে যুক্ত হচ্ছে ৬ বাস
ইউএই সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে এগিয়ে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬টি নতুন বাস উপহার হিসেবে প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান।

গত বুধবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেন আমিরাতের এই বিশিষ্ট ব্যবসায়ী।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল প্রমুখ।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং সার্বিক মানোন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে উপাচার্য পরিবহন সংকটের চিত্র তুলে ধরলে তাৎক্ষণিকভাবে ৬টি বাস অনুদানের ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে দ্রুততম সময়ে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা চ্যালেঞ্জিং। প্রবাসে থেকেও সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে জসিম উদ্দিন ও তার ফাউন্ডেশন যে শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন ৬টি বাস যুক্ত হলে আমাদের পরিবহন সংকট অনেকাংশে লাঘব হবে।

অনুভূতি ব্যক্ত করে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমিরাতে থেকেও আমার হৃদয় পড়ে থাকে দেশের মাটিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠের কল্যাণে ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত। এটি অনুদান নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতা। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন পাশে থাকবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   চবি  পরিবহন সংকট  বাস  আমিরাত  ব্যবসায়ী  জসিম উদ্দিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: