অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তামিম-মুশফিকের চোট ঘিরে উদ্বেগ

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল শনিবার। ম্যাচ ভেন্যু

2026-08-21T11:28:04+00:00
2026-08-21T11:28:04+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তামিম-মুশফিকের চোট ঘিরে উদ্বেগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:২৮ এএম 
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তামিম-মুশফিকের চোট ঘিরে উদ্বেগ । ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল শনিবার। ম্যাচ ভেন্যু ম্যাকাইতে আজ অনুশীলনে নামলেও আগের দিন চোট পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

অনুশীলনে চোট পাওয়ার পর শুক্রবার সকালে তানজিদের আঙুলে স্ক্যান করানো হয়। পরবর্তীতে অবশ্য নেটে ব্যাটিং করতে দেখা গেছে এই ওপেনারকে। তবে তাদের খেলার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দুই সিনিয়র ক্রিকেটারের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শান্ত বলেন, "মুশফিক ভাই ঠিক আছেন। তামিমও আজকে ব্যাট করেছে। মেডিকেল রিপোর্ট ও কাল সকালের অবস্থার ওপর ভিত্তি করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব।"


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা তামিম যদি শেষ পর্যন্ত একাদশে না থাকেন, তবে দলে বিকল্প পরিকল্পনা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিনায়ক।

এদিকে ম্যাকাইয়ের উইকেট ও পরিবেশ নিয়ে শান্ত জানান, এখানকার বাতাসে পেসাররা কিছুটা সুইং পেতে পারেন। বাতাসকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে বোলারদের সামনে উইকেটের ফায়দা নেওয়ার ভালো সুযোগ থাকবে।

সময়ের আলো/টিকে


  বিষয়:   অস্ট্রেলিয়া  দ্বিতীয় টেস্ট  তামিম  মুশফিক  চোট  উদ্বেগ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: