আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত ঘটনার জেরে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক পদক্ষেপ

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হয়ে গেছে এক মাসেরও বেশি সময় পার হলো। কিন্তু শেষ ষোলোর সেই স্মরণীয় ও

2026-08-21T16:53:41+00:00
2026-08-21T16:53:41+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত ঘটনার জেরে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক পদক্ষেপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম 
আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত ঘটনা । ছবি : সংগৃহীত
২০২৬ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হয়ে গেছে এক মাসেরও বেশি সময় পার হলো। কিন্তু শেষ ষোলোর সেই স্মরণীয় ও নাটকীয় আর্জেন্টিনা-মিশর ম্যাচের উত্তাপ এখনও কমেনি। তবে মাঠের অবিশ্বাস্য রোমাঞ্চকে ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে ম্যাচের বিতর্কিত রেফারিং এবং তার পরবর্তী প্রতিক্রিয়া। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক বক্তব্য দেওয়ার কারণে এবার মিশরের জাতীয় দলের প্রধান কোচ, ম্যানেজার ও মূল তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গোল ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রজ্ঞাপন ও আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান, টিম ম্যানেজার ইব্রাহিম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোর বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক সেল তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শুরু করেছে। বিশ্বকাপ আসরের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর রেফারি ও ফিফাকে উদ্দেশ্য করে তাদের করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মিশরীয় ফুটবল সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং শুরু হওয়া প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে।

গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সাবেক আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর। কিন্তু ম্যাচের শেষ ১৪ মিনিটে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে পরপর তিন গোল করে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। তবে পরাজয়ের বেদনা ছাপিয়ে মিশরের ক্ষোভের আগুনে ঘি ঢালে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত।


বিশেষ করে খেলায় এক গোল করার পর জিকোর একটি উদযাপিত গোল রেফারি ফাউলের অজুহাতে বাতিল করে দেন। এতে ম্যাচ শেষে রেফারি ও ফিফাকে তীব্র আক্রমণ করে মন্তব্য করেন জিকোসহ মিশরীয় কোচিং স্টাফেরা। মাঠের এই উত্তেজনার রেশ ছড়ায় মিশরীয় সমর্থকদের মাঝেও; সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার আক্রমণের মুখে একপর্যায়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন রেফারি লেতেক্সিয়ে। এমনকি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল অ্যাকাউন্টে ক্ষুব্ধ বার্তা পাঠানোর অভিযোগও ওঠে মিশরীয় সমর্থকদের বিরুদ্ধে।

যদিও এই নাটকীয় জয়ের পর ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল আর্জেন্টিনা, তবে শেষ রক্ষা হয়নি। গত ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় স্কালোনির শিষ্যদের। তবে বিশ্বকাপ শেষ হলেও আটলান্টার সেই বিতর্কিত ম্যাচের রেশ ধরে এখন ফিফার দেওয়া সম্ভাব্য কঠোর শাস্তির মুখেই পড়তে যাচ্ছে মিশরীয় ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বরা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আর্জেন্টিনা  ম্যাচ  বিতর্কিত  ঘটনা  মিশর  বিরুদ্ধে  ফিফা  শাস্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: