ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে আজ রাতজুড়ে যা যা থাকছে- এক নজরে সব রোমাঞ্চ

ক্রীড়া ডেস্ক

খেলা

গত সপ্তাহের উত্তাপকে পেছনে ফেলে আজ রাতে রেসলিংপ্রেমীদের জন্য আরও বড় ধুমধাড়াক্কা ও রোমাঞ্চ নিয়ে ফিরছে ডব্লিউডব্লিউই’র ‘ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন’।

2026-08-21T17:40:03+00:00
2026-08-21T17:44:24+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে আজ রাতজুড়ে যা যা থাকছে- এক নজরে সব রোমাঞ্চ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৫:৪৪ পিএম
দুই চিরপ্রতিদ্বন্দ্বী সিএম পাঙ্ক এবং কেভিন ওয়েন্স । ছবি : সংগৃহীত
গত সপ্তাহের উত্তাপকে পেছনে ফেলে আজ রাতে রেসলিংপ্রেমীদের জন্য আরও বড় ধুমধাড়াক্কা ও রোমাঞ্চ নিয়ে ফিরছে ডব্লিউডব্লিউই’র ‘ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন’। আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের (Undisputed WWE Championship) মহারণ থেকে শুরু করে ট্যাগ টিম খেতাবের অগ্নিপরীক্ষা- রেসলিং রিং মাতাতে প্রস্তুত বিশ্বসেরা সব তারকারা। মাত্র আর কয়েক ঘণ্টার অপেক্ষা, এর পরেই শুরু হতে যাচ্ছে স্ম্যাকডাউনের এই হাই-ভোল্টেজ পর্ব।

আজ রাতের ইভেন্টের মূল আকর্ষণ দুই চিরপ্রতিদ্বন্দ্বী বা আর্চ-রাইভাল সিএম পাঙ্ক (CM Punk) এবং কেভিন ওয়েন্সের (Kevin Owens - KO) বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। লক্ষ্য একটাই- ডব্লিউডব্লিউই-র সর্বোচ্চ রাজমুকুট বা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের বেল্ট।

ভয়াবহ ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেই কেভিন ওয়েন্স নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন; চ্যাম্পিয়নশিপের বেল্ট পুনরুদ্ধার করাই তাঁর একমাত্র উদ্দেশ্য। রিংয়ে ফিরেই সাবেক তিন বাঘা বাঘা রেসলারকে পরাস্ত করে টাইটেল শটের সুযোগ নিশ্চিত করেন ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ কেও। এখন কেবল কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। রিংয়ে আজ সিএম পাঙ্ক কি নিজের অর্জিত গৌরব ও বেল্ট আগলে রাখতে পারবেন, নাকি পাঙ্ককে হারিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো স্বর্ণালী এই ট্রফি নিজের কোমর শোভা বাড়াবেন কেভিন ওয়েন্স- সে প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।


স্ম্যাকডাউনের মেগা ইভেন্টে উত্তাপ বাড়াতে আরও থাকছে ডব্লিউডব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের (WWE Tag Team Championship) বহু আলোচিত রিম্যাচ। সদ্য খেতাব জয়ী তামা ও তালা টোঙ্গা ব্রাদার্স (Tama and Talla Tonga Brothers) এবার রিংয়ে মুখোমুখি হবেন ডেমিয়ান প্রিস্ট এবং আর-ট্রুথ (Damian Priest & R-Truth) জুটির।

গত সপ্তাহেই ক্ষিপ্রতার সঙ্গে লড়াই করে ট্যাগ টিম শিরোপা নিজেদের করে নিয়েছিলেন শক্তিশালী টোঙ্গা ব্রাদার্স। তবে সাবেক চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নতুন এই বেল্ট ধরে রাখা তাঁদের জন্য কতটা সহজ হবে, তা নিয়ে চলছে তীব্র জল্পনা-কল্পনা। সব মিলিয়ে নাটকীয়তা, অ্যাকশন আর নতুন রেকর্ড গড়ার হাতছানি নিয়ে স্ম্যাকডাউনের রিং আজ রাতজুড়ে সরগরম থাকতে যাচ্ছে।


সময়ের আলো/টিকে
  বিষয়:   ফ্রাইডে নাইট  স্ম্যাকডাউন  রোমাঞ্চ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: