নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। তাদের জন্য গাড়িও প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদফতর। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬টি গাড়ি চাওয়া হয়েছে।

2026-08-21T17:48:16+00:00
2026-08-21T17:48:16+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম 
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সংগৃহীত ছবি
মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। তাদের জন্য গাড়িও প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদফতর। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬টি গাড়ি চাওয়া হয়েছে। তবে কতটি ব্যবহার করা হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।  

সরকারি যানবাহন অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল, ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন সেখান থেকে কয়টি কাজে লাগানো হবে, সেটা মন্ত্রিপরিষদ বিভাগ বলতে পারবে।  

জানা গেছে, মন্ত্রিসভায় চারজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন।। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।  


শুক্রবার সন্ধায় নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে। 

দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় ৫০ জনের। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।


সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   মন্ত্রিসভা  মন্ত্রী  প্রতিমন্ত্রী  গাড়ি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: