উখিয়ায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, মাদককারবারি আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকালে ২ লাখ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি। শুক্রবার (২১ আগস্ট) ভোর

2026-08-21T20:27:48+00:00
2026-08-21T20:27:48+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, মাদককারবারি আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম 
উখিয়ায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, মাদককারবারি আটক। ছবি : সংগৃহীত
মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকালে ২ লাখ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে কুতুবের ঘের নামক স্থান থেকে তাকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

আটককৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা মৃত নূর আহমদের ছেলে মো. জিয়া উদ্দিন (৩৫)। শুক্রবার উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কুতুবের ঘের নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ৪ ঘটিকায় ২ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে, চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করতে সক্ষম হয়। 


পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ২০ কাট দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে উক্ত স্থানে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে। আটক জিয়া উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   উখিয়া  ইয়াবা  উদ্ধার  মাদককারবারি  আটক  সময়ের আলো  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: