জলদস্যুর কবলে ২২ নাবিকসহ ২ ভারতীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে

2026-08-21T20:29:08+00:00
2026-08-21T20:29:08+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জলদস্যুর কবলে ২২ নাবিকসহ ২ ভারতীয় জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’ ছিনতাই করে ছয় সশস্ত্র জলদস্যু। জাহাজটিতে ২০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন ভারতীয়। বাকিদের মধ্যে একজন করে সিরীয়, সুদানীয় ও ইরাকি নাগরিক রয়েছেন। অপর একজনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।

নিয়োগকারী প্রতিষ্ঠান এস কে এস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।


এর আগে ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ডের মারায়ে উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ’ জাহাজে হামলা চালায় আট সশস্ত্র জলদস্যু। দুটি ছোট বোটে করে এসে একে-৪৭ধারী দস্যুরা জাহাজে উঠে ১০ সদস্যের ক্রুদের নিয়ন্ত্রণে নেয়। ওই জাহাজে ছয় ভারতীয়সহ তুর্কি, জর্জিয়ান ও দুই সার্বিয়ান নাগরিক ছিলেন।

লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এমন ঘটনায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া।

তথ্যসূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া


সময়ের আলো/এমকে
  বিষয়:   জলদস্যু  নাবিক  ভারতীয়  জাহাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: