আর্জেন্টিনার তিন ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফা। সবচেয়ে কঠোর শাস্তি

2026-08-21T22:22:51+00:00
2026-08-21T22:37:11+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
খেলা
আর্জেন্টিনার তিন ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:২২ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১০:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফা। সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ ও ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। থিয়াগো আলমাদা এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এবং তাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও তিন ম্যাচ নিষিদ্ধ করে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ফাইনালের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাকে ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।


নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে ফিফা।

শুধু খেলোয়াড় ও কর্মকর্তাদের নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনাকে পরবর্তী দুটি ঘরের ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি-সংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনাও শাস্তির আওতায় এনেছে ফিফা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আর্জেন্টিনা  ফুটবলার  নিষিদ্ধ  ফিফা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: