অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রটি বেস্ট ইন্টারন্যাশনাল

2026-08-22T03:36:51+00:00
2026-08-22T03:36:51+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৩৬ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

সম্প্রতি সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী পরিচালক-প্রযোজকের চলচ্চিত্রটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে। চলচ্চিত্রে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী আবেদন করা চলচ্চিত্রের দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগের জন্য বিবেচিত হবে। চলচ্চিত্রটি অবশ্যই ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে দেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে টানা সাত দিন প্রদর্শিত হতে হবে।

চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ থাকতে হবে বাংলাদেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দাদের হাতে। আবেদনের সময় নির্মাতা ও প্রযোজকদের সব তথ্য নির্ভুলভাবে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো তথ্যে ভুল পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। সব প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে একটিমাত্র চলচ্চিত্র নির্বাচন করা হবে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   অস্কার  বাংলাদেশ  চলচ্চিত্র  আহ্বান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: